রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। এর মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রকাশ্যে গণনা করা হয় এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।

ভোট না দেওয়া ছয় সংসদ সদস্যের মধ্যে রয়েছেন ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা এবং কিশোরগঞ্জ-৩ আসনের ওসমান ফারুক। 

এছাড়া সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, স্বতন্ত্র সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-২ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোট দেননি।

এদিকে বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্য পদ আদালতের রায়ে বাতিল হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার সংখ্যা ৩৪৯ জনে দাঁড়ায়। সংরক্ষিত নারী আসনের সদস্যরাও এই ভোটের অংশ ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন