আমদানি-রপ্তানি

দরপত্র ছাড়া ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার

চলমান জ্বালানি সংকট মোকাবিলায় দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার জন্যসরাসরি ক্রয় প্রক্রিয়ায় এসব কার্গো কেনার প্রস্তাবে সায় দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব এলএনজির কার্গো ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে কমিটির সভাপতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  

অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়,   সাতটি কোম্পানি থেকে দুই কার্গো করে মোট ১৪টি কার্গো কেনা হবে। এর আগে ৬ অগাস্ট দরপত্র ছাড়া আরও আট কার্গো এলএনজি এবং দেশের 'আপৎকালীন' এলপিজি চাহিদা পূরণ ও বাজারের 'স্থিতিশীলতা' নিশ্চিত করতে ৫ হাজার টন এলপিজি আমদানিরও সিদ্ধান্ত হয়।

এদিন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও হয়। সেখানে আন্তর্জাতিক দরপত্র সংগ্রহ প্রক্রিয়ায় তিন কার্গো এলএনজি আমদানির প্রস্তাব করা হলে এক কার্গো কেনার অনুমোদন দিয়েছে কমিটি। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে এ এলএনজি কেনা হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন