জাতীয়

কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন,  কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

 বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দি‌কের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী ব‌লেন, অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নাগ‌রি‌কের মরদেহ শনাক্ত করা গে‌ছে। এদের ম‌ধ্যে ৪ জন একই প‌রিবা‌রের সদস্য।  নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। কলকাতার উপ-হাইকমিশন ইতোমধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি বলেন, পরিবার যদি খরচ বহন করতে সক্ষম না হন, তারা চাইলে নিহত‌দের মর‌দেহ দে‌শ আনার খরচ সরকার বহন করবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন