দেশজুড়ে

বাস ও ডাম্প ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস ও ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। নিহতরা হলেনট্রাকচালক নাদিম শেখ (২৫) ও ট্রাকে থাকা হাছিব (২৬)। নিহত নারী বাসযাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট)  দুপুর ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। আর  ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে সড়কের ওপর উল্টে যায়।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন,  ট্রাকচালক নাদিম ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকে থাকা হাছিব ও বাস যাত্রী এক নারী মারা যান। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন