যাত্রার প্রথম দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা
রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া পিংক বাস সার্ভিসের প্রথম দিনেই একটি বাসকে ধাক্কা দিয়েছে গাজীপুর-গুলিস্তান রুটের বলাকা পরিবহনের বাস। মঙ্গলবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটে।
পিংক বাসটি সড়কে চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে পিংক বাসটির যাত্রায় বিঘ্ন ঘটে।
ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ট্রাফিক পুলিশ। একই সঙ্গে বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়েছে।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করতে পিংক বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন। এ সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এসি//