দেশজুড়ে

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১০ জেলে উদ্ধার

ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১০ জেলেকে অপর দুটি ট্রলারে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছে। জেলেদের উদ্ধার করে নিয়ে আসলেও ট্রলার ও ট্রলারে থাকা মৎস্য সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৭ টার দিকে বঙ্গোপসাগরে হাইরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ (১৮ আগস্ট) দুপুরে সব জেলেদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন ট্রলারের মালিক শামিম রেজা

তিনি জানান, সোমবার ভোর রাতে ধুলাসার ইউনিয়নের আশাখালী থেকে মাছ শিকারের উদ্দেশ্য ১০ মাঝিমাল্লা সহ ট্রলারটি সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যায়। পায়রা বন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে হাইরের চর এলাকায় পৌছালে হঠাৎ ঝড়ো বাতাস ও ঢেউয়ের তান্ডবে ট্রলারটি ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী একটি ট্রলারের জেলেরা ৭ জেলেকে উদ্ধার করে নিয়ে আসে। তখন ৩ জেলে নিখোঁজ ছিল।আজ দুপুরের দিকে অপর একটি ট্রলারে ওই নিখোঁজ ৩ জেলেকে উদ্ধার করা হয় । উদ্ধার হওয়া জেলেরা সুস্থ আছে।

শামিম রেজা আরো জানান, এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জেলেরা নিরাপদে ফিরে আসতে পেরেছে এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানান তিনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন