রাজধানী

রাজধানীর দুই স্থানে এআই ক্যামেরা বন্ধের বিষয়ে যা বলছে ট্রাফিক বিভাগ

রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা স্থগিত বা অচল হয়ে গেছে এমন দাবি সম্বলিত কিছু ফটোকার্ড ও খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগবর্তমানে সব এআই ক্যামেরা সচল থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে।

শুক্রবার (১৯ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় সংশ্লিষ্ট কর্মীরা ভুলবশত ক্যামেরা ব্যবস্থার তার কেটে ফেলেন। ফলে প্রায় দুই দিন এআইভিত্তিক নজরদারি ব্যবস্থা বন্ধ ছিল। পরে ক্ষতিগ্রস্ত সংযোগ পুনঃস্থাপন এবং কারিগরি ত্রুটি সমাধানে কিছু সময় লাগে।

এ পুলিশ কর্মকর্তা বলেন, এআই ক্যামেরা স্থগিত করা হয়েছেএমন তথ্য সঠিক নয়। লাইনের কাজের সময় তার কেটে যাওয়ার কারণে সাময়িকভাবে সমস্যা তৈরি হয়েছিল। সেটি মেরামত করা হয়েছে। বর্তমানে সব ক্যামেরা পুরোপুরি সচল রয়েছে এবং নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন