বিনোদন

‘শ্রেষ্ঠ নিয়ামতে’ সিক্ত চাষী আলম

ছবি: সংগৃহীত

নাটকপ্রেমীদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা চাষী আলম এখন ব্যক্তিগত জীবনেও সুখের মুহূর্ত উপভোগ করছেন। সম্প্রতি দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে একটি পারিবারিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

ছবিতে হাস্যোজ্জ্বল চাষী আলম ও তার স্ত্রীকে পরিবারের নতুন সদস্যদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায়।

ছবিটির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শ্রেষ্ঠ নিয়ামত’। আর এতেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে যায় মন্তব্যের ঘরে।

অনেকেই চাষী আলমের পরিবারের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

একজন ভক্ত মন্তব্য করেন, আল্লাহ যেন তাদের পরিবারকে সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে রাখেন। আবার কেউ লিখেছেন, আলহামদুলিল্লাহ, অভিনন্দন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। দাম্পত্য জীবনের এক বছরের মাথায়, ২০২৪ সালের ১০ জুলাই প্রথম পুত্রসন্তানের বাবা হন তিনি। এরপর চলতি বছরের ২০ মে দ্বিতীয় পুত্রসন্তানের আগমনে তাদের পরিবারে যোগ হয়েছে নতুন আনন্দ।

অভিনয় জীবনে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘হাবু ভাই’ চরিত্রই চাষী আলমকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। নির্মাতা কাজল আরেফিন অমির এই জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি। বর্তমানে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন এই অভিনেতা।

 

পি/ডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন