বিনোদন

মাল্টিপ্লেক্সসহ দেশজুড়ে ১০৩ প্রেক্ষাগৃহে ‘রকস্টার’

 

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। বড় পরিসরে মুক্তি পাওয়া এই ছবিটি দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে, যা ঈদের সিনেমা বাজারে আলাদা মাত্রা যোগ করেছে।

পরিচালক আজমান রুশোর পরিচালনায় নির্মিত ‘রকস্টার’ ছবিতে একজন রকস্টারের খ্যাতি, সাফল্য, ব্যক্তিগত টানাপোড়েন এবং জীবনের উত্থান-পতনের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।

মুক্তির আগেই গান, পোস্টার ও ব্যাপক প্রচারণার কারণে ছবিটি দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছিল। ঈদের দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শক উপস্থিতি এবং আলোচনায় শীর্ষে রয়েছে ‘রকস্টার’।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে চলছে সিনেমাটি। ঢাকায় স্টার সিনেপ্লেক্সের সব শাখায়—বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার, সনি স্কয়ার (মিরপুর), মিলিটারি মিউজিয়াম এবং উত্তরা সেন্টার পয়েন্টে প্রদর্শিত হচ্ছে ‘রকস্টার’।

এছাড়া যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, টঙ্গীর সাবা সোহানা সিনেপ্লেক্স এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপেও চলছে ছবিটি, যা ঈদের বিনোদন দুনিয়ায় বড় পরিসরে উপস্থিতি নিশ্চিত করেছে।

 

পিডি  

 
 

এ সম্পর্কিত আরও পড়ুন