বিনোদন

নানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে সোমবার (১৮ মে) সকালে দাফন করা হয়েছে।

সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুরে তার নানাবাড়ির আঙিনায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে সমাহিত করা হয়।

এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় থেকে তার মরদেহ গজারিয়ায় পৌঁছালে পুরো এলাকায় শোকের আবহ নেমে আসে।

পারিবারিক সূত্র জানিয়েছে, হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে কারিনার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার (১১ মে) রাতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে রাতে তার মৃত্যু হয়। এর আগে ৮ মে রাত থেকে দেশে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। অবস্থার আরও অবনতি ঘটলে তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন