অর্থনীতি

রিজার্ভে হাত না দিয়েই ১.৮ বিলিয়ন দেনা পরিশোধ : গভর্নর

রিজার্ভ থেকে কোনো অর্থ খরচ না করেই,দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে,অনিশ্চয়তা কাটতে শুরু করেছে তেল,গ্যাস,সারসহ দরকারি পণ্য আমদানিতে।

শনিবার (১৯ অক্টোবর) এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান।

গভর্নর জানান, আড়াই বিলিয়ন ডলারের মতো অনাদায়ী,অনিষ্পন্ন দায় ছিল সরকারের। সেটা ইতোমধ্যে  কমিয়ে ৭০০ মিলিয়নে নামিয়ে আনা হয়েছে। সারের জন্য এবার প্রচুর দেনা দেওয়া হয়েছে।বিদ্যুতের জন্য আদানি-শেভরনকে দেনা দেওয়া হয়েছে। এতে সবার দেনা কমিয়ে আনা হয়েছে। সরকারের লক্ষ্য, আগামী দুই মাসের মধ্যে দেনা শূন্যতে আনা হবে। তখন বাজারে তারল্য বাড়বে।

তিনি বলেন,  সামনে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ থেকে ৫ এর মধ্যে থাকবে। যদি  আইএমএফ থেকে ২ থেকে ৩ বিলিয়ন অতিরিক্ত পাওয়া যায়, এর সঙ্গে বিশ্বব্যাংকের আরও ২ বিলিয়ন পাওয়া যায়। তাহলে এই ৫ বিলিয়ন নিয়ে দুটো জিনিস করতে হবে। সরকার কিছু ব্যয় বাড়াতে পারবে, এতে করে অর্থনৈতিক কার্যক্রম কিছুটা গতিশীল পাবে।

তিনি আরও বলেন, এখনই লম্ফ-ঝম্প করলে হবে না যে দেশে বিনিয়োগ নাই। এখন বিনিয়োগ হবে না, কম হবে, এটাই বাস্তবতা। এখন বিশ্বব্যাংক বলছে,বাংলাদেশের প্রবৃদ্ধি হয়ত ৪ শতাংশে নেমে আসবে। এটা হতে পারে তবে তিনি মনে করেন প্রবৃদ্ধি৪ থেকে ৫ শতাংশের মধ্যে হয়তো হবে।

প্রসঙ্গত, এ সময় শ্রম অসন্তোষে রপ্তানি কমে যাওয়ার শঙ্কার কথাও জানান গভর্নর।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন