বাংলাদেশ

স্ত্রীকে ছুরিকাঘাত হত্যা করলেন স্বামী

ছবি: প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাত গৃহবধূকে হত্যা করেছেন তার স্বামী। নিহত গৃহবধূর নাম মল্লিকা আক্তার (২৬)। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুজন মিয়া পলাতক রয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সাকালে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (ওসি) আলমগীর হোসেন বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মল্লিকা আক্তার (২৬) উপজেলার ফুলবাড়িয়া বাঘেরবের গ্রামের আজমত আলীর মেয়ে।  তিনি ও তার স্বামী সুজন মিয়া উত্তর হিজলতলী এলাকায় থাকতেন। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সুজন মিয়া নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন।  পরে মল্লিকার সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন মিয়া ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে মল্লিকার পেটে জখম করেন। পরে মল্লিকাকে মুমূর্ষু অবস্থায় ঘরে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত সুজন।

রাতে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক মল্লিকাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, মল্লিকা ছিলেন একটি পোশাক কারখানার শ্রমিক, আর সুজন মিয়া পেশায় অটোরিকশা চালক।

 

 

এএম/ জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন