জাতীয়

সম্পূর্ণ সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী

সম্পূর্ণ সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক। বিমান বন্দরে তাদেরকে বিদায় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে, প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর খুলে গেলো মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার। প্রথম ধাপে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী। এসময় মালয়েশিয়াগামী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন তিনি।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদেরকে সবাই চিনবে বাংলাদেশি হিসেবে। ওই দেশের সংস্কৃতি-ঐতিহ্য-আইনকানুন মেনে চলতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন,আগামীতে বিদেশি ভাষা শেখানোর মাধ্যমে কর্মীদেরকে আরও দক্ষ করে তোলা হবে। ভাষা জানা থাকলে কাজে আরও সুবিধা হবে।

তিনি আরও বলেন, ‘আপনাদেরকে দিয়েই বাংলাদেশকে বিচার করবে। আপনারা সুনামের সঙ্গে কাজ করলে আরও বাংলাদেশি ভাইয়ের কাজের পথ সুগম হবে’।

এদিকে বিনা খরচে বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে  কর্মীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস। তাদের প্রত্যাশা, বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবেন। পাশাপাশি অবদান রাখবেন দেশের অর্থনীতিতে।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন