দুই দিনের উত্থানের পর আবারও কমল স্বর্ণের দাম
কয়েক দিনের ব্যবধানে কখনো বাড়ছে, আবার কখনো কমছে স্বর্ণের দাম। সেই ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও কমানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৮৫৮ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা ৬৮ পয়সা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা ৮ পয়সা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা ২৪ পয়সা।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছিল বাজুস। তার আগের দিন সোমবার (২৩ নভেম্বর) একই মানের স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ৩ হাজার ১৪৯ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসি//