জাতীয়

গোপালগঞ্জে আইজিপিসহ ৩ বাহিনীর ডিজি

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি ও সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে জেলায় গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ চার বাহিনীর প্রধান। তাদের মধ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান।

জানা গেছে, সফরে জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও আগুনে পুড়ে যাওয়া থানাগুলো ঘুরে দেখবেন তারা। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে চার বাহিনীর প্রধানদের।

অন্যদিকে, কয়েকদিন ধরে চলা সহিংসতার পর গোপালগঞ্জে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায়ও মিছিল কিংবা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। রাতভর বৃষ্টির পর সকালেও পরিস্থিতি শান্ত ছিল। তবে ওষুধ ও খাবারের দোকান ছাড়া শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন