জাতীয়

ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন বেতন : মজুরি বোর্ড চেয়ারম্যান

যত দ্রুত সম্ভব নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে এবং ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে। জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন কাঠামোতে বেতন পাবেন বলে জানিয়েছেন, পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গতকাল সোমবার  ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা স্থগিত প্রসঙ্গে আজাদ সুবহানী বলেন, বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়েছিল। এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন ছিল। কারণ, সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল।

আগামী ২৩ নভেম্বর সভাটি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এ সময় মজুরি নিয়ে কোনো ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান বোর্ডের চেয়ারম্যান।

এদিকে সোমবারে সভা স্থগিত হওয়ায় আজ আশুলিয়া, সাভার ও গাজীপুরের মতো প্রধান শিল্পাঞ্চলগুলোতে পোশাকশ্রমিকরা বিক্ষোভ করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন