আন্তর্জাতিক

শেখ হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানোর প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

ভারত চায় বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য সামরিক বিমান পাঠাক—গণমাধ্যমে প্রকাশিত এই খবর নিয়ে প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে রণধীর জয়সওয়ালকে এ প্রশ্ন করা হয়।

এক সাংবাদিক বলেন,  কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে যে নয়াদিল্লি চায় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি থেকে ফিরিয়ে নেওয়ার জন্য একটি সামরিক বিমান পাঠাক, তাঁকে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং ২০২৪ সালের দমনপীড়নের জন্য নতুন করে তাঁর বিচার হোক। এ বিষয়ে কোনো নিশ্চয়তা বা যোগাযোগ হয়েছে কি?

জবাবে  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।

অপর এক প্রশ্নে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন কি স্থলবন্দর দিয়ে নাকি আকাশপথে হবে, তা জানতে চান এক সাংবাদিক। ভারত সরকারের আদৌ কোনো প্রস্তুতি রয়েছে কি না কিংবা ভারত সরকার এই জটিল বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কি না।

তবে এসব প্রশ্নের কোনো জবাব দেননি রণধীর জয়সওয়াল।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন