শিক্ষা

অনলাইন ও এসএমএসে যেভাবে জানা যাবে আলিম পরীক্ষার ফল

২০২৬ সালের আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় দেশের সব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে ফল সংগ্রহের পদ্ধতি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি মাদরাসাগুলো অনলাইনে নিজ নিজ প্রতিষ্ঠানের ফলাফলের তালিকাও ডাউনলোড করতে পারবে।

এ জন্য বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ‘অনলাইন সেবা-১’ বিভাগ থেকে ‘আলিম পরীক্ষা ২০২৬’ অপশনে ক্লিক করতে হবে।

এ ছাড়া www.ebmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Alim eRPS 2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করলেও ফলাফলের তালিকা ডাউনলোড করা যাবে। এই পদ্ধতিতে জেলাভিত্তিক কেন্দ্রের অধীন মাদরাসাগুলোর ফলাফল সংগ্রহ করা সম্ভব।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফলাফল জানতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—

১. https://eduboardresults.gov.bd

২. https://educationboardresults.gov.bd

এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে।

খুদে বার্তায় যেভাবে ফল জানা যাবে

ইন্টারনেট সংযোগ ছাড়াও মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে আলিম পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত পদ্ধতিতে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে।

বার্তার ধরন হবে—HSC লিখে একটি ফাঁকা জায়গা, এরপর বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, একটি ফাঁকা জায়গা দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার সাল লিখতে হবে।

উদাহরণ হিসেবে, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর ‘Mad’ এবং রোল নম্বর ১২৩৪৫৬ হলে বার্তাটি লিখতে হবে—

HSC Mad 123456 2026

এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি খুদে বার্তায় পরীক্ষার ফল জানা যাবে।

পরীক্ষার্থীদের দ্রুত ফল সংগ্রহের জন্য নির্ধারিত ওয়েবসাইট অথবা খুদে বার্তার পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন