৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসি//