জাতীয়

মাদরাসায় যৌন নিপীড়ন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

ছবি: সংগৃহীত

মাদরাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন তিনি।

অধিবেশন শেষে সাংবাদিকদের ধর্মমন্ত্রী জানান, মাদরাসার মতো পবিত্র প্রতিষ্ঠানে যেন এ ধরনের নিন্দনীয় ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেবে বলেও তিনি সতর্ক করেন।

এর আগে সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ইমামদের উদ্দেশে বক্তব্য দেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, কোনো পক্ষ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

জুমার খুতবায় মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো বক্তব্য তুলে ধরতে ইমামদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা ও প্রভাবের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, এসব সামাজিক অপরাধ প্রতিরোধে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সম্মেলনে ইমাম সমিতির নেতারা বেতন-ভাতা বাড়ানোর দাবি জানান। পাশাপাশি পেশাগত জীবনে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথাও তুলে ধরেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন