অর্থনীতি

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানের আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়,  স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে স্বর্ণের   নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সবশেষ গত ২২ অক্টোবর স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাজুস।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন