জাতীয়

পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  এমন খবর প্রকাশিত হওয়ার পর ইশরাক জানিয়েছেন, পদত্যাগের নির্দেশ দেয়ার বিষয়টি গুজব।

রোববার (১৮ অক্টোবর) রাতে তিনি গণমাধ্যমের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

ইশরাক বলেন, আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনও নেই। এরকম যদি কোনো সিদ্ধান্ত আমরা দল থেকে নিই তাহলে সেটি নিয়ে কোনো উড়ো খবরের মাধ্যমে আসবে না। এরকম কোনো প্রেস কনফারেন্স, যেখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন সেরকম অনুষ্ঠান করে করা হবে।

তিনি বলেন, যে বা যারা এ তথ্য দিয়েছে তারা উড়ো খবরকে আপনাদের কাছে খবর হিসেবে প্রচার করছে। আমি আপনাদের অনুরোধ করব এই বিষয় নিয়ে সবাই সতর্ক থাকবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন