দুর্ঘটনা

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে জেলার কালিয়াকৈর উপজেলা সফিপুরে অবস্থিত ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের হারবাল সেকশনে আগুনের সূত্রপাত ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে। গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যাচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন