অটোরিকশাকে ট্রাকচাপায় একই পরিবারের ৫ জন নিহত
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, ‘আমরা এ পর্যন্ত পাঁচ জনের লাশ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তাদের মা ও খালা রয়েছেন। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোচালক বলে জানা গেছে।’
ওসি কাউসার আলী বলেন, “আমরা তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে কাজ করছি। বিস্তারিত পরে জানাতে পারব।”
আই/এ