দুই মাস টাইম, কিশোর গ্যাং উল্টিয়ে গাছে ঝুলাইবেন : চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি থানার ওসিকে বলেছেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং যদি নির্মূল করতে না পারেন আপনি থাকবেন না। আগামী দুই মাস টাইম দুই মাস। কিশোর গ্যাং উল্টিয়ে ঝুলাইবেন গাছে। কোনো কিশোর গ্যাং থাকতে পারবে না।
শুক্রবার (১৬ অক্টোবর) বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীমকে এ নির্দেশ দিন।
চিফ হুইপ বলেন, চাঁদাবাজি করে যারা খাবেন, চাঁদাবাজির কোনো জায়গা পাথরঘাটায় নাই। ওসি সাহেব আপনাকে আমি এখানে বললাম চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে। সন্ত্রাসী আর দখলবাজ পাথরঘাটায় থাকতে পারবে না।
তিনি বলেন, আমার নাম নিয়ে আউয়াল নামে এক ব্যাক্তি কোথায় কী করার কথা বলে চাঁদা খেয়েছে। আউয়ালসহ আরও একজন এখন পলাতক। আউয়ালকে আপনি ধরবেন এবং সেই মামলায় গ্রেপ্তার দেখাবেন। কোস্টগার্ডের সোর্সরা সাবধান হয়ে যান। তারা থানায়ও দালালি শুরু করেছেন, থানায় দালালি বন্ধ কইরেন।
তিনি আরও বলেন, রাত ১২টার পরে যখন ম্যাজিস্ট্রেট চলে যায় তখন ট্রলিং শুরু হয়। এবং তখন বরফ কল চালু হয়। বাংলাদেশের অন্য যে কোনো জায়গায় ট্রলিং হলেও পাথরঘাটায় হবে না।
আই/এ