আন্তর্জাতিক

মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠায় নিয়োজিত জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

এদিকে নাজরান ও জিজান শহরের বাসিন্দাদের জন্য আগে জারি করা সতর্কতা তুলে নিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, ওই দুই এলাকায় তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে।

তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেসব স্থানের ছবি বা ভিডিও ধারণ এবং এ-সংক্রান্ত তথ্য প্রকাশ বা শেয়ার না করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পুনর্ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

এর আগে বুধবার সৌদি রাজধানী রিয়াদের আকাশে একটি হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। এর ধ্বংসাবশেষ পড়ে এক আরব নাগরিক আহত হন। এ ঘটনায় একটি বাড়ি ও একটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

এরও আগে মঙ্গলবার রাতে রিয়াদের আকাশে হুতিদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে সৌদি প্রতিরক্ষা বাহিনী। ওই ঘটনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হন। পাশাপাশি প্রায় ১৫টি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় কর্তৃপক্ষ।

সূত্র: আরব নিউজ

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন