দুর্যোগ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে দূরদর্শী নীতি প্রণয়ন ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও পরিকল্পনা যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। এ জন্য বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি।
দুর্যোগ ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণের অংশগ্রহণ এ ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি। কার্যকর প্রস্তুতি ও পরিকল্পনা বাস্তবায়নে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা জরুরি।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জন্য ভূমিকম্প বর্তমানে অন্যতম বড় ঝুঁকি। বিশেষ করে নগরাঞ্চলে ভবন নির্মাণবিধি যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় এ ঝুঁকি আরও বাড়ছে। তাই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত উদ্যোগ এবং নিয়মকানুনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিকল্পনার কেন্দ্রে রাখার ওপর জোর দেন। দুর্যোগের আগে প্রস্তুতি থেকে শুরু করে পরবর্তী সহায়তা কার্যক্রম পর্যন্ত এসব জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এসি//