স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৩৫

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (০৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৮২ জন। এছাড়া খুলনা বিভাগে ২৯২, বরিশালে ১৯৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৫, চট্টগ্রামে ২৮০, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৬৪, রাজশাহীতে ২০৬ এবং সিলেটে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন করে ১ হাজার ৯৩৫ জন আক্রান্ত হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জনে। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৮২ জন।

নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৪ এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই মারা গেছেন ৩৮ জন। 

এদিকে, গেল ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৭ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ২০৮ জন।

 

 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন