ফের দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন ভ্যাটসহ গুনতে হবে ২ লাখ ৩১ হাজার ৬৬৫ টাকা।
শুক্রবার (০৯ অক্টোবর) সকাল থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ২৮১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৯৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৯৪ টাকা।
এর আগে সবশেষ গেল সোমবার স্বর্ণের দাম কমিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএ//