ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২
গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৭৮ জন। এছাড়া খুলনা বিভাগে ২৬৪, বরিশাল বিভাগে ২১৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৯, চট্টগ্রাম বিভাগে ৩০১, ময়মনসিংহ বিভাগে ১২০, রংপুর বিভাগে ৫৬, রাজশাহী বিভাগে ১৯৭ এবং সিলেট বিভাগে ছয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন করে ১ হাজার ৯৪২ জন আক্রান্ত হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৭২ জনে। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৩৬ জন।
নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৯ জন। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই মারা গেছেন ২০ জন।
এদিকে, গেল ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫১ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার আটজন।
এমএ//