দেশজুড়ে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

​রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

​মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন গণমাধ্যমকে জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা আমাকেই নির্বাচিত করবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

​এর আগে গেল ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।

​এদিকে, এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন।

​জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, ঠাকুরগাঁও ১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮জন ভোটার রয়েছে। এই আসনে ৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ৮ অক্টোবর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন