ক্যাম্পাস

ইবির দুই শিক্ষার্থী আপত্তিকর অবস্থায় আটক, আজ বিয়ে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে মাদরাসা মসজিদ-সংলগ্ন কাঁঠালবাগানের ভেতর দুই শিক্ষার্থীকে অপ্রীতিকর অবস্থায় আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের সম্মতিতে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রক্টরিয়াল বডি। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, আটককৃত ছাত্র বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ বর্ষের এবং ছাত্রী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী। গত সাত দিন ধরে ওই শিক্ষার্থী যুগল রাতের আঁধারে স্থানীয় এলাকার বাগানের ভেতরে আসা-যাওয়া করতেন। স্থানীয় লোকজন তাদের ওপর নজর রেখে শুক্রবার রাত ৮টার দিকে বাগানের ভেতরে দুই ঘরের মাঝামাঝি স্থান থেকে তাদের আটক করেন।

পরবর্তীতে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন ও দুই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে যান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন। সেখানে আলোচনা শেষে উভয় শিক্ষার্থীর লিখিত সম্মতিতে আজ (শনিবার) তাদের দুই পরিবারের উপস্থিতিতে সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক আমরা তাদেরকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসি। আমরা আজ ওই দুই শিক্ষার্থীর পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করবো।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন