রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬২
রাজধানীতে গেল ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে মিরপুর বিভাগ ১২৫ জন, তেজগাঁও বিভাগ ১০৯ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৭৩ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, গুলশান বিভাগ ৪২ জন, রমনা বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৪ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এমএ//