অর্থনীতি

হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক

২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা নেওয়ার জন্য আগামী শুক্রবার ও শনিবার সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, নিয়মিত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার দিন হলেও ২৫ ও ২৬ সেপ্টেম্বর হজ নিবন্ধনকারীদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য নির্ধারিত শাখাগুলো খোলা রাখতে হবে।

নিবন্ধনকারীরা টাকা জমা দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে শাখাগুলোকে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন