রাজধানী

গুলশান ও বনানী থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের গুলশান মডেল থানা ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি পদায়ন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষর করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির আবু জায়েদ মো. নাজমুন নুরকে গুলশান মডেল থানার ওসি এবং মো. সালাউদ্দিনকে বনানী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা পুলিশ বা ডিবি বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় গুলশান মডেল থানার তৎকালীন ওসি মো. দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছিল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন