রাজনীতি

লংমার্চে কারো উসকানিতে পা দেব না : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের প্রতি আবেদন যে, এই সুশৃঙ্খল শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধার সৃষ্টি বা অন্তরায় সৃষ্টি করা না হয় আমরা এই লং মার্চের যাত্রীদেরকে ১১ দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ করেছি, কোনো উসকানির মুখে চরম ধৈর্য এবং সংযমের পরাকাষ্ঠা দেখিয়ে আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচিকে আমরা সফল করব। আমরা কারো উসকানিতে পা দেব না।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের প্রস্তুতি উপলক্ষে ১১ দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, আমরা যদি একটু ক্ষতিগ্রস্ত হই, আমাদের গায়ে যদি একটা আঘাতও লাগে, আমরা তার প্রতিশোধের চেয়ে মনে করি, একটা আঘাতকে হলেও এই লং মার্চ সফল করার মধ্যে আমাদের সার্থকতা সবচেয়ে বেশি।

তিনি বলেন, এত বড় কর্মসূচি, হাজার হাজার লোকের এই বহর, যেখানে সহস্রাধিক গাড়ি থাকবে, দিনের নিত্যদিনের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, যানবাহন চলাচলে হয়তো অনেকের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হবে, কিছু ভোগান্তি হয়তো হবে। আমরা আবারও তাদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আগামীকাল সকাল ৭টায় দেশের ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউ থেকে সমাবেশ শুরু হবে এবং সকাল ৮টায় ঢাকা শহরের উত্তর দিয়ে, টঙ্গী-গাজীপুর-টাঙ্গাইল হয়ে আমাদের যে পাঁচটি পথসভার পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো অতিক্রম শেষে রংপুরের দিকে যাত্রা করবেন

এ জামায়াত নেতা বলেন, উত্তরবঙ্গের এই লং মার্চের আট দফা দাবি। এটা বাস্তবায়নের জন্য ঢাকা থেকে রংপুর পর্যন্ত কোটি কোটি মানুষ এই লং মার্চকে সফল করার জন্য এখন প্রস্তুত।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন