পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি
অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খাঁনকে এসবিতে বদলি করা হয়েছে। তিনি বর্তমানে মাগুরা সদর সার্কেলে বদলির আদেশপ্রাপ্ত ছিলেন।
এ ছাড়া ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনকে রাজবাড়ী সদর সার্কেলে এবং খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শারমিন সুলতানা রাখীকে বরিশাল মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
অন্যদিকে, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম ও চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. নুরুল ইসলাম সিদ্দিককে সিআইডিতে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বরিশাল মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার রতন চন্দ্র কর্মকারকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
এসি//