জাতীয়

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় এক আকস্মিক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত ও এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই মর্মান্তিক সংবাদটি নিশ্চিত করেছে

আইএসপিআর জানিয়েছে, ফায়ারিং অনুশীলন চলাকালীন একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সৈনিক প্রাণ হারান

দুর্ঘটনায় গুরুতর আহত সেনাকর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হেলিকপ্টারযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হচ্ছে।

এছাড়া এই আকস্মিক দুর্ঘটনার পেছনের মূল কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন