জাতীয়

শাহজালালের থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

বিমানমন্ত্রী জানান, কার্যক্রম শুরুর প্রথম দিন তৃতীয় টার্মিনাল দিয়ে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। পর্যায়ক্রমে এর কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

তিনি বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। পাশাপাশি বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ।

বিমানমন্ত্রী আরও জানান, কার্যক্রম শুরুর পরবর্তী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন