আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে মসজিদ ভাঙায় ওয়াইসির ক্ষোভ

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে সরকারি কার্যালয় চত্বরে থাকা একটি মসজিদ ভেঙে ফেলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি ও হায়দারাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ওয়াইসি দাবি করেন, ১৯১১ সালের নথিতেও ওই স্থানে মসজিদের অস্তিত্বের উল্লেখ রয়েছে। তার অভিযোগ, বিজেপি সরকার মসজিদের পাশাপাশি দরগাহ ও কবরস্থানও ভেঙে ফেলছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) ভোরে সাহারানপুরের সরকারি কার্যালয় চত্বরে থাকা মসজিদটি ভেঙে দেয় প্রশাসন। জেলা প্রশাসনের দাবি, সরকারি জমিতে অনুমোদন ছাড়াই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আদালতের নির্দেশনার ভিত্তিতেই এটি অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে তারা।

তবে ওয়াইসির অভিযোগ, মুসলমানদের ধর্মীয় স্থাপনার ক্ষেত্রেই বেছে বেছে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন