আন্তর্জাতিক

বাংলাদেশের সীমান্তে ৯৪ শতাংশ কাঁটাতারের বেড়া দিয়েছে ত্রিপুরা

ছবি: সংগৃহীত ফাইল ছবি

বাংলাদেশের সঙ্গে থাকা সীমান্তের প্রায় ৯৪ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ করেছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার।

ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের মোট ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ৮০৫ দশমিক ৯৯ কিলোমিটার এলাকায় ইতোমধ্যে বেড়া নির্মাণ করা হয়েছে। ফলে এখনো প্রায় ৫০ কিলোমিটার সীমান্তে কোনো বেড়া নেই।

সম্প্রতি ত্রিপুরা বিধানসভায় দেওয়া এক লিখিত বিবৃতিতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সীমান্তে বেড়া নির্মাণের এই তথ্য জানিয়েছে। ক্ষমতাসীন বিজেপির মিত্র দল তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরা হয়।

স্বরাষ্ট্র দপ্তর জানায়, বেড়াবিহীন প্রায় ৫০ কিলোমিটার সীমান্ত এলাকায় নদী, খাল ও দুর্গম ভূপ্রকৃতি রয়েছে। এসব কারণে প্রচলিত পদ্ধতিতে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা কঠিন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন