নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ১০ দিন পর চীনা নাগরিক জীবিত উদ্ধার
নেপালের ‘আপার ত্রিশূলী-১’ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে আটকা পড়ার ১০ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। লুহাইতাও নামের ওই ব্যক্তিকে সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার ভেতরে খুঁজে পায় নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্ধারকারী দল।
শনিবার (৫ সেপ্টেম্বর) তাকে উদ্ধার করা হয়। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেত বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানয়েছে নেপালি গণমাধ্যম কাঠমুন্ডু পোস্ট।
তিনি জানান,উদ্ধারকারী দলটি লুহাইতাওকে সুড়ঙ্গ থেকে জীবিত অবস্থায় বাইরে নিয়ে আসে।
প্রতিবেদনে বলা হয়, উদ্ধারের পর লুহাইতাওয়ের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আপার ত্রিশূলী-১ প্রকল্পে উদ্ধারকারী দলগুলোর তল্লাশি অভিযানের সময় তাকে উদ্ধার করা হয়। ভোটেকোশী নদীর ভয়াবহ বন্যার পর সেখানে মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
আই/এ