রাজধানীর কারওয়ান বাজার থেকে এক ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর কাওরান বাজার থেকে মো. রনি (৩১) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১ টার দিকে কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে ডিএমপির, সিটিটিসি ইউনিট।
এতে বলা হয়, সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি দল উত্তরা ও গুলশান বিভাগে বিশেষ অভিযান চলাকালে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকা হতে রাত আনুমানিক ১টার দিকে এক ছিনতাইকারীকে আটক করে।
আটক মোঃ রনি (৩১) ময়মনসিংহের চরগুবুদিয়াএলাকার আরব আলীর ছেলে। আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও ছিনতাই মামলা রয়েছে।
আই/এ