রাজনীতি

জামায়াত রাজপথের সকল আন্দোলনই অহিংস করতে চায় : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন,  দেশের ও জনগণের স্বার্থে সকল ভালো কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত। সরকারের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে এবং সেটি হবে- অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। জামায়াত রাজপথের সকল আন্দোলনই অহিংস করতে চায়। সাংবাদিকরাও তাদের ভালো ভালোরাজনৈতিক কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাসভবনে বিভিন্ন বেসরকারি টেলিভিশনের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি

গোলাম পরওয়ার বলেন,  বৈঠকে গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বলেছেন, বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জামায়াত যে ভূমিকা রাখছে, তা অতীতের যে কোনো সময়ের তুলনায় গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।

তিনি বলেন, “ইলেকট্রনিক মিডিয়ায় বিদ্যমান নানা সমস্যার বিষয়ে শীর্ষ নির্বাহীরা কথা বলেছেন। তারা বলেছেন, প্রিন্ট মিডিয়ায় যেসব সুবিধা রয়েছে, সেসব সুবিধা ইলেকট্রনিক মিডিয়ায় নেই। বেতন কাঠামো নাই, ওয়েজ বোর্ড নাই, সেখানে কোনো কাঠামোগত অবস্থান নাই। তাদের নিরাপত্তার প্রশ্নও তারা তুলে ধরেছেন।

বৈঠকে জামায়াত আমির বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না হয়, তাহলে রাজনীতিতে সংকট তৈরি হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন