অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। এ ৫ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌহিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে অতিরিক্ত আইজিপি মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশের বিশেষ শাখার ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ সদর দফতরের ডিআইজি কামরুল আহসান।

জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্ল্যেখ করা হয়।
আই/এ