দেশজুড়ে

কারাগার থেকে পালিয়ে যাওয়ার ৯ মাস পর যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মো. শফিকুল ইসলাম (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শফিকুল খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকা থেকে খাগড়াছড়ি সদর থানা ও চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পুলিশের দুটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানান, ব্যাটারিচালিত অটোরিকশা চুরির মামলায় ছয় মাসের কারাদণ্ড হয়েছিল শফিকুল ইসলামের। তিনি এক মাস ১৭ দিন কারাদণ্ড ভোগ করেন। এরপর ২০২৫ সালের ৯ নভেম্বর খাগড়াছড়ি জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। এ ঘটনার ৯ মাস ১১ দিন পর তাকে গ্রেপ্তার করা হলো।

ওসি মো. কায় কিসলু জানান, চট্টগ্রাম নগরের কোতোয়ালি পুলিশের সহায়তায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন