শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’ গ্রেপ্তার
রাজধানীর জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফী ওরফে ‘চুয়া সেলিমকে’ গ্রেপ্তার করেছে র্যাব-২। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর অধিনায়ক নয়মুল হাসান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় একটি মাদক ব্যবসায়ী চক্র পরিচালনার পাশাপাশি মারামারি ও বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন চুয়া সেলিম। এসব ঘটনায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ মোট ৩৬টি মামলা রয়েছে।
এমএ//