জাতীয়

কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক

বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে কোস্ট গার্ডের মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অপরদিকে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্ট গার্ড সদর দফতরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন