জাতীয়

পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান

পদত্যাগ করেছেন  সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরের পর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। এর একদিন পর ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন