আবারও চিকিৎসা নিতে লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন
চিকিৎসা নিতে ফের দেশ ত্যাগ করলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এর আগে টানা ১৫ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিয়ে গেল ৩ আগস্ট কয়েকদিনের জন্য দেশে এসেছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় লন্ডনের এটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। খবরটি জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের সংস্থা ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
তিনি বলেন, যাওয়ার আগে ইলিয়াস কাঞ্চন বারবার শুধু একটি আবদারই করেছেন, তার জন্য দোয়া করতে ও নিরাপদ সড়কের জন্য কাজ করে যেতে।
প্রসঙ্গত, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গেল বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। সে বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে টিউমার পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি।
পরে জানা যায়, ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। তখন থেকে তার কেমো থেরাপি ও ওরাল থেরাপি চলছে।
এআর//